উত্তর বাড্ডায় ফার্নিচার কারখানায় আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
রাজধানীর উত্তর বাড্ডায় একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুণ নিয়ন্ত্রণে আসে দুপুর দেড়টার দিকে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উত্তর বাড্ডার ১৭ নম্বর লেইন পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, দুপুর ১২টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।