এবার পল্লবীতে ড্রেনে পড়ে নিখোঁজ ১  

স্টার অনলাইন রিপোর্ট  

রাজধানীর পল্লবী এলাকায় সুয়ারেজ ড্রেনে পড়ে আজ বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি ​​অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ সকাল ৯টার দিকে কালশী এলাকার একটি ড্রেনে তার নিখোঁজ হওয়ার খবর পেয়েছি আমরা। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।'

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, 'ওই ব্যক্তি কীভাবে ড্রেনে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।'