এয়ারপোর্ট রোডে ট্রাকের ধাক্কায় ডেইলি স্টারের সাংবাদিক জাগরণ চাকমা আহত
রাজধানীর এয়ারপোর্ট রোডে ট্রাকের ধাক্কায় দ্য ডেইলি স্টারের সাংবাদিক জাগরণ চাকমা আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এয়ারপোর্ট মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সে সময় তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক মাহফুজুল্লাহ বাবুর সঙ্গে মোটরসাইকেলে উত্তরায় নিজ বাসায় যাচ্ছিলেন।
পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনেই আহত হন।
আহতাবস্থায় বিমানবন্দর থানা পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতালে) পাঠায়।
সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল থেকে ডেইলি স্টারের সাংবাদিক শাহীন মোল্লা জানান, এক্সরে রিপোর্ট অনুযায়ী জাগরণ চাকমার পায়ের ২টি হাড় ভেঙে গেছে।
অপর আহত মাহফুজুল্লাহ বাবু বর্তমানে ভালো আছেন বলে জানান তিনি।