কক্সবাজারে টমটমের চাপায় স্কুলশিক্ষার্থী নিহত

স্টার অনলাইন ডেস্ক

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষার্থী মেহেরুন্নেছা পুতু (৭) নিহত হয়েছে।

আজ শনিবার দুপুর ২টার দিকে মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছের। আহতদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত মেহেরুন্নেছা মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের বাদশাহ মিয়ার সন্তান।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টমটমের চাপায় এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ টমটমটি আটকে অভিযান চালাচ্ছে।