কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, নিহত ৭
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত সাত জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোয়া ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে পুকুর পড়ে যায়। এখন পর্যন্ত মাইক্রোবাসের ভেতর থেকে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যাচ্ছিল বলে আমরা জানতে পেরেছি।