কুমিল্লায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রাকচাপায় মহানগরের ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শামসুল আলম রিপন (২৭) নিহত হয়েছেন। আজ রোববার রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার নালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রিপন কুমিল্লা শহরের শ্রীমন্তপুর এলাকার রেসমত আলীর ছেলে।
আনিসুর রহমান বলেন, নালবাগ রাস্তার মাথায় ঢাকামুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার হয়। রিপনের মরদেহ ময়নামতি হাওইয়ে থানায় রাখা হয়েছে।
২২ নং ওয়ার্ড ছাত্রলীগের জ্যেষ্ঠ সদস্য নাইম গাজী বলেন, রিপনের মৃত্যুতে তার সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।