কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় নাথের পেটুয়ার পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জাফর আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,' বাসের নিচ থেকে সিএনজির ৩ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'বেপরোয়া নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল বাসটি একটি ট্রাক্টর ও একটি ভ্যান গাড়িকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী সিএনজিটিকে চাপা দেয়।'

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।