কুমিল্লায় বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার লাকসাম উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাকসুদ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— জেলার লালমাই উপজেলার ভুলইন ইউনিয়নের পরতি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), তার স্ত্রী পারুল বেগম (৪৫) কন্যা জান্নাতুল মাওয়া (১) এবং শাশুড়ী গোলাপ নাহার (৬০)।

মাকসুদ আহমেদ জানান, আজ সকাল সাড়ে ৭টায় কালিয়াচো এলাকায় কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। সড়কটির একটি লেন বন্ধ ছিল। ঘণ কুয়াশার কারণে সকালে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। বিআরটিসি বাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে নোয়াখালীতে যাচ্ছিল। মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হন।  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন আহত ২ জন মারা গেছেন।। মরদেহগুলো লাকসাম হাইওয়ে থানায় রাখা হয়েছে।