গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার খামারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন— আব্দুস সালাম (২১) ও ফুল মিয়া (২৪)।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মিলন চ্যাটার্জী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনের বরাত দিয়ে তিনি আরও বলেন, সালাম ও তার বন্ধু মোটরসাইকেলে হঠাৎপাড়া গ্রাম থেকে পিয়ারপুরে আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যাচ্ছিলেন। খামারপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগছে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ফুল মিয়া মারা যান।