গ্রিনরোডে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গ্রিনরোডের একটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকালে এই আগুন লাগে বলে দ্য ডেইলি স্টারকে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুল মোমেন।

তিনি বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে আরএইচ হোম সেন্টার নামের ১৪তলার ওই ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে আমাদের ৪টি টিম ঘটনাস্থলে যায়। পরে ১১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।'

এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

ওই ভবনের বাসিন্দা আনোয়ার খান মডার্ন কলেজের এমবিবিএসের শিক্ষার্থী ফারহানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ভবনের ১১তলায় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে তড়িঘড়ি নিচে নেমে আসি।'