চকবাজারে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর চকবাজারে আশিক টাওয়ারের পাশের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।