চট্টগ্রামে কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত
চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় একটি কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মালবাহী ট্রেনটির বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ট্রেনটি উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল অফিস সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল মালবাহী ট্রেনটি।
১৫ বগির ট্রেনটি সল্টগোলা ক্রসিং এলাকায় পৌঁছালে ১১ নম্বর বগিটি উল্টে যায়।
ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।