চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

চট্টগ্রাম আজ রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় ১ কলেজ শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন।

সদরঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১১টার দিকে সদরঘাট থানা এলাকার কাছে একটি ট্রাকের ধাক্কায় ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খাদিজা (১৮) আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পথে মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড বাজার এলাকায় একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

নিহতরা হলেন- মেহেদী হাসান (১৩), এবং মো. সায়েম (১০)।

ওসি আরও জানান, নিহত সায়েমের বাবা মিনু আহত হয়েছেন। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন।