চট্টগ্রামে পোশাক কারখানার চুল্লী বিস্ফোরণে আহত ২
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চুল্লী বিস্ফোরিত হয়ে কম পক্ষে ২ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারিশ দ্য ডেইলি স্টারকে জানান, আগ্রাবাদের লাকি প্লাজায় অবস্থিত আম্বিয়া গার্মেন্টসে দুপুর ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, আশেপাশে বেশ কিছু পানির উৎস থাকায় দমকল বাহিনী ও তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষ খুব অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।