চট্টগ্রামে বাড়িতে বিস্ফোরণ, নিহত ১
স্টার অনলাইন গ্রাফিক্স
চট্টগ্রাম নগরীর বালুচরা এলাকার একটি বাড়িতে বিস্ফোরণে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন।
সিএমপি উত্তরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. আরাফাতুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আজ রোববার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি বলেন, 'আমাদের ধারণা এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। তবে ঘটনাস্থল পরিদর্শন না করে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।'
বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।