চট্টগ্রামে হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আজ শুক্রবার দুপুরে এশিয়ান হাতির আক্রমণে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত রতন দে (৫২) উপজেলার সাধনপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি একজন দিনমজুর ছিলেন।
জলদি বন্যপ্রাণী বিভাগের রেঞ্জার আনিসুজ্জামান শেখ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রতনের পরিবারের সদস্যরা কুমারজোম পাহাড়ি এলাকা থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। রতন বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন।
তিনি বলেন, 'বন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর কারণ জানতে তদন্ত করেছেন। তার শরীরে হাতির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।'