জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের স্টোর রুমে আগুন
ফাইল ছবি
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের স্টোর রুমে আগুন লেগেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আগুনের ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলেও জানান তিনি।