ঝালকাঠিতে মাইক্রোবাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, বরিশাল  

ঝালকাঠির নলছিটি জিরো পয়েন্টে থ্রি হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাইক্রোবাস চালক জাহাঙ্গীর বিশ্বাস এবং থ্রি হুইলারের যাত্রী নাসির বিশ্বাস ও মিরাজুল।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি দ্য ডেইলি স্টারকে ‍জানান, ভোরে থ্রি হুইলারটি বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্টে বিপরীত দিকে থেকে আসা মাইক্রেবাসটির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হলে ৩ জন গুরুতর আহত এবং আরও ৫ জন আহত হন।

গুরুতর আহতদের মধ্যে নাসির বিশ্বাস বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে ঢাকায় নেওয়ার পথে জাহাঙ্গীর ও মিরাজুল মারা যান।

পুলিশ বাস ও থ্রি-হুইলারটিকে আটক করেছে বলে জানান মনোরঞ্জন মিস্ত্রি।