ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও পৌরসভার শুক ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী  শরিফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত আনুমানিক আটটায় ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড- রোড রেল স্টশন সড়কের বাঁধন কাঁকন ফিলিং স্টেশনের সামনে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শরিফুল ইসলাম সদর উপজেলার মোলানী বাবুপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।