ঠাকুরগাঁওয়ে নাগর নদে ডুবে ২ নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নাগর নদে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আওরঙ্গজেব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ২ নারী হলেন— মাজেদা বেগম (৩৫) ও রুবিনা আক্তার (২৫)। রুবিনা আক্তারের বাড়ি উপজেলার উত্তর আটঘরিয়া গ্রামে। তার বাবা মৃত বুদু মোহাম্মদ। মাজেদা বেগম উপজেলার গেদুরা গ্রামের সমীর উদ্দিনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আওরঙ্গজেব বলেন, উপজেলার ডাবরি সীমান্তের কাছে আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। তার দুজন সাঁতরে নদ পার হয়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যাচ্ছিলেন। প্রায় দুই ঘণ্টা পরে তাদের মরদেহ ভেসে উঠে। এলাকাবাসী মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে।