ডিভাইডার ভেঙে এনা পরিবহনের বাস চাপা দিল মাইক্রোবাসকে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বিমানবন্দর সড়কে রোড ডিভাইডার ভেঙে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস মুন্সীগঞ্জগামী একটি মাইক্রোবাসকে চাপা দিয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে দ্য ডেইলি স্টারকে জানান খিলক্ষেত থানার উপপরিদর্শক সাবরিনা রহমান মৌরি।

এ ঘটনায় মাইক্রোবাসের চালক আহত হয়েছেন এবং বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে যোগ করেন তিনি।

দ্য ডেইলি স্টারকে সাবরিনা রহমান মৌরি বলেন, 'বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর এয়ারপোর্ট রোডে কিছুটা যানজট সৃষ্টি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।'