ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় আহত ১

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনা একজন আহত হয়েছেন।

আজ সেমাবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৭টার দিকে পাটুরিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে আটকে যায়। ট্রাকে থাকা সহযোগী দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর আহত অবস্থায় আটকা পড়েন। তাকে ফেলে চালক পালিয়ে যায়।

খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া আহত সহযোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নেয়।

এ সময় মহাসড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে আটকা পড়ে শতাধিক গাড়ি।