ঢাবির সুফিয়া কামাল হলের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হলের প্রদীপ্ত ভবনে আগুন লাগে। আগুনের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রথমে হল থেকে নিচে নেমে আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টা ইউনিট আগুন নির্বাপণ করতে সুফিয়া কামাল হলে পাঠানো হয় বলে জানান তিনি।
প্রদীপ্ত ভবনের ৮০৬ নম্বর রুমে আগুনের সূত্রপাত বলে শিক্ষার্থীরা জানান। খবর পেয়ে হলের প্রভোস্ট এ কে এম গোলাম রাব্বানী ঘটনাস্থলে পৌঁছেছেন।