দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাসরিন আক্তার (২০) নিহত হয়েছেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে খিলগাঁও তিলপাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাসরিন আক্তার তার স্বামীর মোটরসাইকেলে যাচ্ছিলেন। সিটি করপোরেশনের ময়লার গাড়িটি তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং তার মৃত্যু হয়। গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো মামলা করেনি।