দাউদকান্দি টোলপ্লাজায় গাড়ির ধাক্কায় পুলিশের এসআই নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর নিহত হয়েছেন।

গতরাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দাউদকান্দি টোলপ্লাজায় যানজট নিরসন ও নিরাপত্তা ডিউটিরত অবস্থায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হন।

তার মৃত্যুতে কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।