দৌলতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকায় পানিতে ডুবে মেঘলা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছ। নিখোঁজের সাড়ে পাঁচ ঘণ্টা পর আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আরিচা ফায়ার স্টেশনের সদস্য বশির উদ্দিন।
পারিবারিক সূত্রে জানা গেছ, মেঘলা দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকার সাঈদ মিয়ার মেয়ে। আজ সকাল ১০টার পর খেলাধুলার এক ফাঁকে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিস কার্যালয়কে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য বেলা সাড়ে ৩টার দিকে ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।
আরিচা ফায়ার স্টেশনের সদস্য বশির উদ্দিন বলেন, 'দৌলতপুরে পানিতে ডুবে শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিন জন ডুবুরিসহ আট জনের একটি দল নিয় ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।'