ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারানো বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত ১২
ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা দ্য ডেইলি স্টারকে জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাস জয়পুরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়িভাবে উল্টে গিয়ে ঢাকাগামী প্রাইভেট কারের ওপরে পড়ে। এতে প্রাইভেট কারের চালক বাসের যাত্রীসহ অন্তত ১২ জন আহত হন।
সোহেল রানা আরও জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা অপেক্ষাকৃত খারাপ হওয়ায় তাদের ধামরাই উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।