নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৩ পথচারী আহত
স্টার অনলাইন গ্রাফিক্স
চট্টগ্রামের আগ্রাবাদে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৩ পথচারী আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে আগ্রাবাদের ল্যান্ড মার্কের গলিতে এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের স্টেশন অফিসার (এসও) মো. সফিক তুহিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে চমেক সূত্রে জানা গেছে।