নীলক্ষেত বইয়ের দোকানে আগুন
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। ছবি: সংগৃহীত
রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়।
আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ছবি: সংগৃহীত
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার নীলক্ষেত মার্কেট বন্ধ ছিল উল্লেখ করে তিনি জানান, আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।