নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
আজ শনিবার ভোররাতে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যবসায়ী রনি মিয়া (১৮), তার চাচাত ভাই জনি মিয়া (২০) ও পিকআপ চালক আবুচান (২২)।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, শনিবার ভোরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে মাছ বহনকারী পিকআপ ভ্যানটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাগড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রনি ও তার চাচাত ভাই জনি নিহত হোন।
তিনি আরও জানান, গুরুতর আহত পিকআপচালক আবুচান ও অপর যাত্রী আনোয়ার হোসেনকে (২২) উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আবুচানকে মৃত ঘোষনা করেন।