নোয়াখালীতে মাইক্রোবাসের এসি বিস্ফোরণে ২ পুলিশসহ দগ্ধ ৪
নোয়াখালীর বেমগঞ্জে আসামি বহনকারী একটি মাইক্রোবাসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসার বিস্ফোরণে ২ পুলিশ কনস্টেবলসহ চার জন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জে কেন্দুরবাগ পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
দগ্ধ পুলিশ কনস্টেবলরা হলেন, রাকেশ ও বেসান্ত। তাৎক্ষণিকভাবে অপর দুজনের নাম জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ জন আসামি নিয়ে পুলিশের এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাচ্ছিল। বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। দগ্ধ দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছেন।