পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও 

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

তারা হলেন, বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মাঝাপাড়া এলাকার কদম আলীর মেয়ে কুলসুম আক্তার (২) ও দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মুহিন খান (৩)।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'মুহিন খান তার মায়ের সঙ্গে ২ বছর ধরে বদেশ্বরী-মাঝাপাড়া এলাকায় নানার বাড়িতে থাকতো। গতকাল মঙ্গলবার বিকেলে মুহিন ও কুলসুম খেলা করছিল। সন্ধ্যায় তারা দুজনে নিখোঁজ হন।'

তিনি বলেন, 'দীর্ঘ সময়ে খোঁজা-খুঁজির পর বাড়ি পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।'