পদ্মায় নৌকাডুবি: ৩৮ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজদের সন্ধান চলছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাবের আলী দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা ধারণা করছি, ৫ থেকে ৬ জন নিখোঁজ থাকতে পারে।
তিনি আরও বলেন, সকাল থেকে অভিযান চলছে। গতকাল পর্যন্ত আমরা চার জনের মরদেহ উদ্ধার করেছি। এ ছাড়া, জীবিত উদ্ধার করা হয়েছে ৩৮ জনকে।
গতকাল দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে একটি নৌকা ৩০ জন যাত্রী নিয়ে দশরশিয়া বাজারের উদ্দেশে রওনা হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা অন্তত ২০ জনকে উদ্ধার করেন।