পূর্ব তেজতুরী বাজারে ভবনে বিস্ফোরণ: দগ্ধ ১ জনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণে দগ্ধ জিকরুল্লাহ জিতু (৩০) নামে এক যুবক মারা গেছেন। আজ শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিকরুল্লাহ জিতুকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জিতুর মৃত্যু হয়। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল।