ফরিদপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা দেবাশীষ বল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সাবিত হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
অপরজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি।