ফেনীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. শাহজালাল (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  

আজ শনিবার সকাল ১০টার দিকে শহরের ট্রাংক রোড ও মিজান রোডের মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে শহরের রেল গেইট সংলগ্ন এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দোকানে যাচ্ছিলেন শাহজালাল। পথে ট্রাংক রোড ও মিজান রোডের মোড়ে একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।