বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

নিহতরা হলেন- শাহজানপুর উপজেলার শশানকান্দি গ্রামের পুতুলী (২৫) ও আব্দুল বাকি (৫৫)। আহতরা হলেন- পুতুলীর ২ সন্তান, সিএনজিচালক ও ১ যাত্রী।

মেডিকেল ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইনসপেক্টর মো. লুৎফর রহমান দ্য ডেইলি স্টার এসব তথ্য জানিয়েছেন।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামে (তিনপুকুর এলাকা) একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।