বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে দুর্ঘটনায় নিহত ২, যানজট
কালিহাতি উপজেলার ধলাটেংগরে ৩ নম্বর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। ছবি: স্টার
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে বাস, ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১১টায় কালিহাতি উপজেলার ধলাটেংগরে ৩ নম্বর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান।
দুর্ঘটনার পর ব্যস্ত এই মহাসড়কের উভয় প্রান্তে যানজটের সৃষ্টি হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা গেছেন।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।