বনানীতে ৬তলা ভবনে আগুন

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বনানী এলাকার একটি ভবনে আজ শনিবার সকালে আগুন লেগেছে।

সকাল সোয়া ৯টার দিকে ছয় তলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা খানম বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।