বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ১২০০ ঘর

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ১২০০ ঘর পুড়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার রেদওয়ান হায়াত জানান, ক্যাম্পে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ রোববার বিকেল ৫টার দিকে বালুখালী ক্যাম্প-১৬ তে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, আগুনে ১২০০ ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার এমদাদুল হক বলেন, রাত ৯টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।