বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু
ঢাকার ধামরাই উপজেলায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে রাফি আহমেদ (১৯) নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার রূপনগর বাড়িগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানিয়েছেন, নিখোঁজের সংবাদ পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় কলেজছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার প্রতিবেশী শরীফ মিয়া জানিয়েছেন, রাফি ঢাকার নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। তাদের বাড়ি সাভারের ব্যাংক কলোনি এলাকায়।
সোহেল রানা আরও জানান, রাফি ও তার চার বন্ধু বেড়াতে গিয়েছিল। বিলের পানিতে গোসল করতে নেমে রাফি স্রোতে তলিয়ে যায়।