মধুপুরে অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে মা-শিশুসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মা ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

আজ শুক্রবার সকাল ৭টার দি‌কে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রূপালি ফি‌লিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমীন বেগম (৩১), তার মেয়ে সোহাগী (৩) ও শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা মিনান মিয়ার ছেলে রাসেল মিয়া (২০)।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তা‌রিক কামাল দ্য ডেইলি স্টারকে ব‌লেন, 'মধুপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএন‌জিচা‌লিত অটোরিকশা মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মা ও শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যান। আহত হন ৪ জন।'

দুর্ঘটনা কবলিত প‌রিবহনগু‌লো জব্দ ক‌রে থানায় আনা হয়েছে বলে জানান তিনি।