মাগুরায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

মাগুরা সদরের বরুনাতৈল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃত মো. উজ্জ্বল হোসেন (৩৪) সদর উপজেলার আলোকদিয়ার অমরেশ বসু ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর আড়াইটার দিকে তিনি মোটরসাইকেল যোগে কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। তার মোটরসাইকেলটি বরুনাতৈল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।