মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২ জনের মৃত্যু
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামে আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি কাঁচাঘর চাপা পড়ে রুস্তুম আলী হাওলাদার ও তার পুত্রবধূ জয়নব বিবি ঘটনাস্থলেই নিহত হয়েছে।
বুধবার বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে গাগুরিয়া গ্রামের ১০টি টিনের ঘড় বিধ্বস্ত হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিকেল ৫টার দিকে কয়েক মিনিটের ঝড়ে অন্তত ১০টি টিনের ঘর বিধ্বস্ত হয় বলে জানান আলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম।
তিনি বলেন, 'এই পরিবারটি পাশের শ্রীপুরের বাসিন্দা। নদী ভাঙনের কবলে পড়ে কিছুদিন আগে এই গ্রামে এসে বসবাস শুরু করে।'