ময়নামতিতে ট্রাকচাপায় চালকসহ রিকশার ২ যাত্রী নিহত
কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতির সাহেব বাজার এলাকায় ট্রাকচাপায় চালকসহ রিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৌলভীবাজারের আব্দুল আহাদ (২৯) ও আবু ইউসুফ (২২) এবং ময়নামতি এলাকার রিকশা চালক ইসমাইল হোসেন সাগর (৩০)।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'পিছন দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি গতি নিয়ন্ত্রণ না করতে পেরে রাস্তার পাশে থাকা রিকশাটিকে চাপা দেয়। এ সময় ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।'
'ট্রাকের ড্রাইভার ও সহযোগীকে আটক করা হয়েছে,' তিনি যোগ করেন।