ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় নিহত ৫

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রামপুর এলাকায় ত্রিশাল-বালিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।