ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে পাঁচ জন নিহত হয়েছেন।

আজ শনিবার রাতে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ সময় বাসের আরও অন্তত ১১ যাত্রী আহত হয়েছেন। তবে, হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

আজ রাত সোয়া আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালে উপজেলার বৈলর মঠবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, আহতদেরক উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।