যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
যশোরের বারবাজার ও রহমতপুর এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন।
পুলিশ জানায়, শহরতলীর বারবাজার হাইওয়ে থানার সামনে দুপুর ১২টায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজন হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
অন্যদিকে রহমতপুর এলাকায় বাসের ধাক্কায় সুমিত্রা রাণী (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহত দুজনই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের বাসিন্দা।
বারবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনা দুটির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করতে না পারলেও যাত্রীবাহী বাসটি আটক করেছে। আহত ৪ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।