যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় ভুট্টু জামাল (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার সকালে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আজিজুল হক সুমন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

জামালের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বলিবাড়ী গ্রামে। তার বাবার নাম মুজিবুর রহমান। জামালের প্রতিবেশী আব্দুল বাতেন জানান, গতকাল রাত পৌনে ১০টার দিকে রায়েরবাগ ও মাতুয়াইল মেডিকেলের মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছি লাব্বাইক পরিবহনের একটি বাস ওই ব্যক্তিকে ধাক্কা দিয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।