যানবাহন নিয়ে পাটুরিয়ায় ফেরিডুবি
ফাইল ছবি
পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনসহ একটি ফেরি কাত হয়ে হেলে পড়েছে। এতে করে ফেরিটি আংশিক ডুবে যায় এবং ফেরিতে থাকা যানবহনগুলো নদীতে পড়ে যায়।
আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক জিল্লার রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা যখন ঘটে তখন ওই ফেরিতে ১৭টি ট্রাক ছিল।'
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি বলেন তিনি।
বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বলেন, 'ঘাটে নোঙর করার সময় ফেরিটি সম্ভবত পন্টুনে ধাক্কা লেগে ডুবে গেছে।'